বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস « বাংলাখবর প্রতিদিন

বিরোধী দল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৮:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৬ | ৮:৩৯
Link Copied!

বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এত বছর পেরিয়ে গেলেও এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। তাই অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে ফুলে-ফেঁপে উঠছে।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে মির্জা আব্বাস বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, তাহলে আওয়ামী লীগের পাশাপাশি তাদেরও প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা বেড়েছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত