পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ « বাংলাখবর প্রতিদিন

পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১২:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৬ | ১২:৪৬
Link Copied!

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ৩৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল (পিএইচআরআই)।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি চিকিৎসাসেবা দিতে গিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ক্রমবর্ধমানভাবে হামলা, হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে। এমনকি চিকিৎসাকর্মী হিসেবে স্পষ্টভাবে পরিচয় বহন করার পরও ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের বাধার মুখে পড়ছেন তারা।

প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের একজন নাবলুস এলাকার প্যারামেডিক জানান, এক আহত ব্যক্তিকে চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরাইলি সেনারা তাকে বাধা দেয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আহত ব্যক্তির খুব কাছেই দাঁড়িয়ে ছিলাম। সহজেই তার কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু সেনারা আমাকে যেতে দেয়নি। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন এবং একপর্যায়ে মারা যান। এরপরই সেনারা সরে যায়, তখন আমরা তার কাছে পৌঁছাতে সক্ষম হই।’

সাক্ষাৎকারে অংশ নেওয়া চিকিৎসাকর্মীরা শারীরিক নির্যাতন, বন্দুকের মুখে হুমকি, মৌখিক গালিগালাজ ও অপমানজনক তল্লাশির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের সবাই বলেছেন, রোগীর কাছে যাওয়ার সময় বাধা, হামলা কিংবা হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন।

একজন অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘প্রতিটি ফোনকলই আমাদের জন্য ঝুঁকি নিয়ে আসে। আর প্রতিবার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে হয়, হয়তো আর ফিরে আসতে পারব না।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে এমন কয়েকটি ঘটনার কথাও তুলে ধরা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীদের নিজেদের ওপর হামলা ও হুমকি চলার মধ্যেই আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে বাধ্য করা হয়েছে।

প্রতিবেদনটির লেখক ইমরান আনাতি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পরিস্থিতির বিপজ্জনক অবনতি ঘটেছে। ওই দিন গাজায় ইসরাইলের ‘গণহত্যামূলক’ যুদ্ধ শুরু হয়।

তিনি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর একটি পরিকল্পিত ও ধারাবাহিক হামলা। এ জন্য ইসরাইল দায়ী।’

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১৬৫টি ঘটনায় চিকিৎসাসেবা পরিবহনে ব্যবহৃত যানবাহন আক্রান্ত হয়েছে।

ইসরাইলি চেকপোস্টের কারণে প্রায়ই অ্যাম্বুলেন্সগুলোকে হাসপাতাল পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এর ফলে পথে রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। এমনকি অন্তঃসত্ত্বা নারীদেরও হাসপাতালের বাইরে সন্তান প্রসব করতে বাধ্য হতে হচ্ছে।

এর আগেও অধিকৃত পশ্চিম তীরের স্বাস্থ্যব্যবস্থা ‘ভেঙে পড়ছে’ বলে সতর্ক করেছিল পিএইচআরআই।

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
চীন থেকে বাংলাদেশগামী ৪০৫ টন বিস্ফোরক বোঝাই জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায় ইরানে ফের হামলা হলে যুদ্ধ ছড়াবে একাধিক রণাঙ্গনে চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু ঘাটাইলে বন খেকোদের থাবায় শাল-গজারির বন, নির্বিকার বনকর্মকর্তারা সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অ’বৈ’ধ বাংলা ড্রেজার ধ্বং’স পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরাইলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদ বিএনপির সামনে জুলাই সনদের পরীক্ষা সিরাজগঞ্জে মওলানা ভাসানী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন- বরণ অনুষ্ঠিত! আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার গলায় বেলুন আটকে প্রাণ গেল শিশু তাবাসুমের জাপানে বাংলাদেশিদের কাজের ব্যাপক সুযোগ, প্রয়োজন ভাষা ও কারিগরি দক্ষতা টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ টাঙ্গাইলে জামিনে কারামুক্ত দুই সাংবাদিক হাদী ও তপু ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি-