টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১০:০১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৬ | ১০:০১
Link Copied!

টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ নিয়ে বাংলাদেশ ও ভারতের বিরোধ গড়িয়েছে ভারতের আদালতে। ভারত এই শাড়িকে জিআই হিসেবে ঘোষণা করতে পারে না বলে ২০২৪ সালেই আপত্তি জানিয়েছিল বাংলাদেশ।বাংলাদেশ সংবাদ

সে সময় ভারত প্রথম নদীয়া এবং পূর্ব বর্ধমানের টাঙ্গাইলের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। এরপরই বাংলাদেশও টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ ঘোষণা করে।

ঢাকার দাবি, টাঙ্গাইল শাড়ির উৎপত্তি বাংলাদেশে। প্রায় ২৫০ বছর ধরে এই বিশেষ শাড়ি তৈরি হচ্ছে টাঙ্গাইলে। সেই জায়গার নাম অনুসারেই এই শাড়ির নামকরণ হয়েছে। এই শাড়ি তার মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত। এটা টাঙ্গাইলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

বিজ্ঞাপন

২০২৫ সালের ডিসেম্বরে ইউনেস্কো বাংলাদেশে টাঙ্গাইল শাড়িকে ‘আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে দেশভাগের পর থেকে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে আসা টাঙ্গাইল শাড়ির কারিগর বসাক পরিবারগুলি মূলত নদিয়ার ফুলিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমানের সমুদ্রগড়, কালনায় টাঙ্গাইল শাড়ি বোনা শুরু করেন।
পশ্চিমবঙ্গের তাতিদের দাবি, এখানে প্রায় ২০ হাজার ট্ঙ্গাাইল শাড়ির কারিগর রয়েছেন। সেখানে বাংলাদেশে মাত্র ৪০০ পরিবার এই কাজে যুক্ত। তবে বাংলাদেশ ভারতের দেয়া জিআই ট্যাগ বাতিলের দাবিতে ২০২৫ সালে ভারতের আদালতে মামলা করেছে।বাংলাদেশ সংবাদ

ভারতের জিআই রেজিস্ট্রি অফিসটি যেহেতু চেন্নাইয়ে অবস্থিত তাই মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ডেপুটি কমিশনার। পশ্চিমবঙ্গ রাজ্য তাঁত বয়নকারী সমবায় সমিতি লিমিটেড পণ্য ভৌগোলিক নির্দেশক আইন, ১৯৯৯-এর ২৭ ধারার অধীনে আবেদনটি খারিজ করার পাল্টা দাবি জানিয়েছে।বাংলাদেশ সংবাদ

তাদের বক্তব্য ছিল, ওই আর্জির শুনানি করারই দরকার নেই। কিন্তু গত ২০ নভেম্বর পশ্চিমবঙ্গের এই দাবি খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি বি বালাজি।
বিচারপতি জানিয়েছেন, বাংলাদেশের দেশের মূল আবেদন শুনবে আদালত। এই নিয়ে পরবর্তী শুনানি হবে ৭ ডিসেম্বর।

বিজ্ঞাপন

বিষয়ঃ newsnow24.com/

শীর্ষ সংবাদ:
‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’ ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০ ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী মধুপুরের সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দান, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত টাঙ্গাইল শাড়ির জিআই বিতর্কে বাংলাদেশের আবেদন শুনবে ভারতের আদালত পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত