সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার « বাংলাখবর প্রতিদিন

সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৮:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৬ | ৮:৩৪
Link Copied!

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর, শক্তিশালী ও স্বাতন্ত্র্যসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবিধানিক বিধানগুলোর যথাযথ বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেইড মোর এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ নরওয়েজীয় দূতাবাসের (দ্য রয়্যাল নরওয়েজিয়ান অ্যাম্বাসি) সহায়তায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এ সেমিনারের আয়োজন করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ, সংসদীয় কমিটির কার্যক্রম ও ক্ষমতা এবং সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের কার্যকর বাস্তবায়নের পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও নতুন করে আলোচনা ও পর্যালোচনা করা দরকার, যাতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ পান।

যোগ্য ও পেশাদার নাগরিকদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, দেশের মেধাবী ও পেশাদার মানুষ অনেক সময় রাজনীতিতে আসতে আগ্রহী হন না। তরুণ প্রজন্ম, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে আসা উচিত, যাতে তাঁদের মেধা ও দক্ষতা দেশ গঠনে কাজে লাগে।

দেশের সংসদীয় ও গণতান্ত্রিক ইতিহাস পর্যালোচনা করে ডেপুটি স্পিকার দাবি করেন, বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে কার্যকর সংসদ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছিল। তবে ২০০৮ সালের পর গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসনমূলক ও ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বর্তমান সংসদের কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সংসদ অনেক বেশি কার্যকর এবং এখানে সরকারি ও বিরোধী দলের একসঙ্গে কাজ করার অনুকূল পরিবেশ রয়েছে। কার্যকর বিতর্ক, সংসদীয় কমিটির সক্রিয়তা এবং সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধির মাধ্যমে জাতীয় সংসদকে সত্যিকার অর্থে কার্যকর প্রতিষ্ঠানে রূপ দেওয়ার এখনই উপযুক্ত সময়। দিনশেষে দেশটি সবার উল্লেখ করে রাষ্ট্র গঠনে সুশীল সমাজ, উন্নয়ন অংশীদার ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক অংশগ্রহণ কামনা করেন তিনি।

সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন ও নুসরাত তাবাসসুম জ্যোতিসহ সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজীয় দূতাবাসের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশ নিয়ে সংসদকে আরও কার্যকর করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

বিষয়ঃ dailyamardesh.com

শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়-বন্যায় বিদ্যুতহীন ৯ লাখ গ্রাহক, বাতিল শত শত ফ্লাইট চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট টুঙ্গিপাড়া থানায় আগুনের ঘটনায় ৮০২৬ জনের বিরুদ্ধে মামলা দুই সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন ক্ষমতা স্থায়ী করতে ১০ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন হাসিনা পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার ইয়েমেনে সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল, ঘরছাড়া ৩ লাখ ৬৪ হাজার মানুষ দুর্গম চরাঞ্চলের শিশুদের হাতে বই তুলে দিচ্ছেন ইউএনও মাহবুব হাসান চার সাংবাদিকের মুক্তিতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন নেতারা ডিসেম্বরে দেশে আসছেন না শেখ হাসিনা টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ঘাটাইল জাতীয় প্রানি সম্পদ সপ্তাহে শোভাযাত্রা গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, ২৯টির কার্যক্রম বন্ধ টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে মিলল শিশুর মরদেহ সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ টাঙ্গাইলে ২ হাজার ৫ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার