দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৮:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ৮:৫৫
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা।

মঙ্গলবার বিকেলে ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা হামলা এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করে, বিচারব্যবস্থাকে ধ্বংস করে, ব্যাংক লুট করে, অসংখ্য বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গুম-খুন করে চৌদ্দ গোষ্ঠীসহ ভারতে পালিয়েছে, তারা আর কোনোদিন আসতে পারবে না। ফ্যাসিবাদী পালানোর পর হেলিকপ্টারে করে ফিরে এসেছে, এমন নজির পৃথিবীর ইতিহাসে নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এ ছাড়া বক্তব্য দেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন।

বিজ্ঞাপন

এ সময় জিয়া পরিষদ এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখার সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
বগুড়ায় বিএনপি অফিসে আগুন অটোরিকশার দাপটে হারিয়ে যাচ্ছে সড়কের শৃঙ্খলা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ‘ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছেন নেতানিয়াহু’ ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দিনভর ধাওয়া-পাল্টাধাওয়া কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব ৩ পরিবার ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মীর বাসায় বিএনপির আগুন সর্বনিম্ন বেতন ১৫৭০০ টাকা করতে চায় মালিকপক্ষ, শ্রমিকদের দাবি ২২০০০ ১৬ মাসে ৫৮২ ট্রান্সফরমার চুরি: টাঙ্গাইলে থামছে না বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী