ইংল্যান্ড দলে করোনার হানা « বাংলাখবর প্রতিদিন

ইংল্যান্ড দলে করোনার হানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২২
Link Copied!

অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট দলে করোনাভাইরাস হানা দিয়েছে। মেলবোর্নে অ্যাশেজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামার আগে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ইংল্যান্ডের দুই সাপোর্ট স্টাফ এবং তাদের পরিবারের দুই সদস্যসহ মোট চারজনের করোনা শনাক্ত হয়েছে।

তবে ম্যাচে অংশ নেয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় মাঠে নামতে কোন বাঁধা দেয়া হয়নি।

তারপরও বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে ত্রিশ মিনিট দেরী হয়েছে। এমনকি ম্যাচটি স্থগিত হওয়ার গুঞ্জনও উঠেছিলো। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড় ও ড্রেসিংরুমের স্টাফদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, ‘ইংল্যান্ড দলের দু’জন স্টাফ ও তাদের পরিবারের দু’জনের র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ এসেছে। করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে।’

এদিকে অস্ট্রেলিয়ার টেলিভিশন ব্রডকাস্টার চ্যানেল সেভেনের দুই জন সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত