রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন সমাজের অভিভাবক « বাংলাখবর প্রতিদিন

রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন সমাজের অভিভাবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:৪৮
Link Copied!

বরেণ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন একজন পরিপূর্ণ মানুষ। তিনি সঙ্কটের সুন্দর সমাধান দিতে জানতেন। সাংবাদিকরা নানা মত ও পথে বিভক্ত থাকলেও সাংবাদিকদের মধ্যে একজন অবিভক্ত মানুষ ছিলেন তিনি। সবার কাছেই তিনি ছিলেন সম্মানের মানুষ, সমাজের অভিভাবক। তিনি শুধু ভালো সাংবাদিক ও ভালো নেতাই ছিলেন না। সর্বোপরি তিনি ছিলেন একজন ভালো মানুষ। তিনি বেঁচে না থাকলেও তার আদর্শ বেঁচে থাকবে। একুশে পদক পাওয়া সাংবাদিক ও দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক মরহুম রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণে গতকাল মঙ্গলবার আয়োজিত সভায় অংশ নিয়ে এসব কথা বলেন সাংবাদিক, সম্পাদক ও সংবাদপত্রের মালিকেরা। সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এ স্মরণসভা।

স্মরণসভায় সভাপতিত্ব করেন নোয়াব সভাপতি এ কে আজাদ। সম্পাদক পরিষদ ও নোয়াবের অন্যতম সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
স্মরণসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, রিয়াজ উদ্দিন আহমেদ চাইলে রাজনীতি ও ব্যবসায়ও যেতে পারতেন। তিনি সাংবাদিকতাতেই থেকে গেলেন। তার বড় বৈশিষ্ট্য হলো তিনি সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবেই মৃত্যু হয়েছে তার।

এ কে আজাদ বলেন, একজন পরিপূর্ণ মানুষ ছিলেন রিয়াজ উদ্দিন আহমেদ। তার আদর্শ বেঁচে থাকবেন। নোয়াবের সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল বলেন, রিয়াজ উদ্দিন আহমেদের মতো এমন সজ্জন মানুষ কমই দেখেছি। যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, এখন সাংবাদিকতা নানা মত ও পথে বিভক্ত। কিন্তু রিয়াজ উদ্দিন বিভক্ত সাংবাদিকদের মধ্যে একজন অবিভক্ত মানুষ ছিলেন। সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, রিয়াজ উদ্দিন একজন ভালো মানুষ, ভালো সাংবাদিক ও ভালো নেতা ছিলেন। তার মৃত্যুতে নানা শূন্যতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্মরণসভায় অংশ নিয়ে রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর রিয়াজ তার বাবার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার বাবা অল্পতেই সন্তুষ্ট থাকতেন। তাঁদেরও পরামর্শ দিতেন আত্মমর্যাদা ও জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে ও চলতে। একই সঙ্গে সততা, শিক্ষা ও কঠোর পরিশ্রমের পরামর্শ দিতেন। মৃত্যুর আগেও সাংবাদিকতার প্রতি তার ভালোবাসা একচুলও কমেনি।

স্মরণসভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, কামরুল ইসলাম চৌধুরী, প্রমূখ। স্মরণসভায় আলোচনার শুরুর দিকে রিয়াজ উদ্দিন আহমেদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত