সিম স্লট থাকবে না আইফোন ১৫ সিরিজে « বাংলাখবর প্রতিদিন

সিম স্লট থাকবে না আইফোন ১৫ সিরিজে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:২৯
Link Copied!

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে তাদের আইফোন ১৩ সিরিজ উন্মোচন করে। আইফোন ১৪ উন্মোচন হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে আইফোন ১৫ সম্পর্কে নানা গুজব শোনা যাচ্ছে। ইন্টারনেটে সর্বশেষ পাওয়া গুজব মতে, ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজ থেকে ফিজিক্যাল সিম স্লট বাদ দেওয়া শুরু হবে। ব্রাজিলিয়ান পাবলিকেশন ব্লগ ডু আইফোনের বরাত দিয়ে জিএসএম এরিনা জানিয়েছে, ২০২৩ সালে আইফোন যে প্রো মডেল (সম্ভবত আইফোন ১৫ প্রো) উন্মোচন হবে সেটিতে কোনো ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকবে না। ফোনটি সংযোগের জন্য পুরোপুরি ই-সিম প্রযুক্তির ওপর নির্ভর করবে। সূত্রটি আরও জানিয়েছে, ওই ফোনটি ডুয়াল ই-সিম সমর্থন করবে। ফলে ব্যবহারকারী একইসঙ্গে দুইটি লাইন ব্যবহার করতে পারবেন। তবে নন-প্রো মডেলে পুরোপুরি ই-প্রযুক্তি থাকবে কিনা অথবা ফিজিক্যাল সিম স্লট থাকবে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। ধারাবাহিকভাবে পোর্টবিহীন আইফোন তৈরি করতে প্রযুক্তি জায়ান্টটি সিম কার্ড স্লট বাদ দিতে চাইছে। তবে যেসব দেশে ই-সিম সুবিধা নেই সেসব দেশের জন্য ফিজিক্যাল সিম স্লট সংস্করণের আইফোন তৈরি হতে পারে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত