৮ মাস পর গোলহীন, দশ ম্যাচ পর লিভারপুলের হার « বাংলাখবর প্রতিদিন

৮ মাস পর গোলহীন, দশ ম্যাচ পর লিভারপুলের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৮:০৩
Link Copied!

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আট মাস পর কোনো খেলায় গোল করতে পারেনি লিভারপুরের ফুটবলাররা। টানা দশ ম্যাচ অপরাজিত থেকে বছরের শেষ ম্যাচে এসে হতাশাজনক পরাজয়। লেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেই গেলো অলরেডরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে লেস্টারের ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে খেলতে গিয়ে দারুণ সব সুযোগ তৈরি করেছিলো লিভারপুল। কিন্তু কোনোটিই কাজে লাগাতে পারেনি মোহাম্মদ সালাহরা। উল্টো ৫৯ মিনিটে গোল করে ইএফএল কাপে লিভারপুলের কাছে হারের প্রতিশোধ নিলো লেস্টার।

খেলায় ৬৫ শতাংশ সময় বলের দখল রেখেছিল অলরেডরা। গোলের জন্য শট করেছে অন্তত ২১টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু তাতে মেলেনি সুফল। অন্যদিকে সারা ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রেখে তাতেই গোল আদায় করে নিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।

বিজ্ঞাপন

এই পরাজয়ের পরেও অবশ্য টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে লিভারপুল। লিগের অর্ধেক অর্থাৎ ১৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে লেস্টার। শীর্ষে থাকা ম্যান সিটির ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত