ব্যাটাররা উপভোগ করবে, বোলারেরাও মজা পাবে : মুমিনুল « বাংলাখবর প্রতিদিন

ব্যাটাররা উপভোগ করবে, বোলারেরাও মজা পাবে : মুমিনুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৪
Link Copied!

নিউজিল্যান্ডে খুব কঠিন পরীক্ষা দিয়ে নতুন বছর শুরু করবে বাংলাদেশ। বছরের প্রথম সিরিজেই সামলাতে হবে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনারদের। এ ভয়ংকর আক্রমণের বিরুদ্ধে লড়তে দলগত পারফরম্যান্সের তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সতীর্থদের তেমনই বার্তা দিলেন মুমিনুল। একই সঙ্গে নিউজিল্যান্ডের উইকেটে ব্যাটে-বলে দুই বিভাগেই ক্রিকেটারেরা সুবিধা করতে পারবেন বলে জানালেন সফরকারী অধিনায়ক।

মাউন্ট মঙ্গানুইতে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামীকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

বিজ্ঞাপন

মূল লড়াই শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমরা যতগুলো টেস্ট জিতেছি, তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে, ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরি। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।’

নিউজিল্যান্ডের উইকেটে চ্যালেঞ্জ কেমন হবে সে ধারণা দিয়ে অধিনায়ক বললেন, ‘আপনি নিউজিল্যান্ডে আসার আগে যে রকম চিন্তা করবেন, উইকেট এরকমই হবে। বিদেশে খেলার সময় মাইন্ড সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। উইকেট খুব চ্যালেঞ্জিং হবে—এরকম চিন্তা করলে হবে না। আমার কাছে মনে হয়, ব্যাটিং করলে ব্যাটারেরা ভালো উপভোগ করবে, বোলারেরাও বল করে মজা পাবে। প্রথম দিকে চ্যালেঞ্জ হয়তো একটু বেশি থাকবে। নিউজিল্যান্ডে সবসময় প্রথম এক-দেড় ঘণ্টা চ্যালেঞ্জিং হয়।’

আশার কথা শুনিয়ে বাংলাদেশি তারকা আরও বলেন, ‘অনুশীলন বেশ ভালো হয়েছে। আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা করাই ভালো। সবসময় আশাব্যাঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিত। নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন, তাহলে ভালো ফলাফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত