কাঁপছে চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস « বাংলাখবর প্রতিদিন

কাঁপছে চুয়াডাঙ্গায়, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৯:৩২
Link Copied!

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। রোববার রাত থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সোমবার সকাল থেকে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।
সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসসূত্রে জানা যায়।
শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। হিমেল বাতাসে কাবু হচ্ছেন তারা।
এর একদিন আগে রোববার তাপমাত্রা হ্রাস ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় রোববার রাত থেকেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। হিমেল বাতাসের কারণে জনজীবনে চরম শীত অনুভূত হচ্ছে। মানুষ শীত থেকে রক্ষার জন্য গরম কাপড় ও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে।
আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জামিনুর রহমান জানান, তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত