মুশফিকের আর ১৪৪ রান হলেই... « বাংলাখবর প্রতিদিন

মুশফিকের আর ১৪৪ রান হলেই…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩০
Link Copied!

নতুন বছরের প্রথম দিনেই মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

আর এই সিরিজে অনন্য মাইলফলকে ছুঁয়ে ফেলতে পারেন জাতীয় দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

আর এ জন্য চাই ১৪৪ রান। আশা করা হচ্ছে, প্রথম টেস্টেই সেই মাইলফলকে পৌঁছে যাবেন মি. ডিপেন্ডেবল।

কারণ নিউজিল্যান্ডের মাটিতে তার পারফরম্যান্স বেশ ভালো। সেখানে ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ২২২ রান করেছেন তিনি। দলটির বিপক্ষে সর্বমোট ৮ টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে মুশফিকের সংগ্রহ ৪২৫ রান।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসেও সে রেকর্ড হয়ে যেতে পারে মুশফিকের। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশফিক।

ব্যাট হাতে বে ওভালে নামার আগে ৭৭ টেস্টে মুশফিকের সংগ্রহ ৪৮৫৬ রান। যেখানে সাতটি সেঞ্চুরি ও ২৪টি হাফসেঞ্চুরি রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হয় প্রথম টেস্ট। ডেভন কনওয়ের শতকে ভর করে প্রথম দিনে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

দুটি উইকেট পেয়েছেন পেসার শরিফুল, একটি এবাদত। আরেকটি রানআউট।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত