ম্যানচেস্টারে যে কারণে খুশি নন রোনালদো « বাংলাখবর প্রতিদিন

ম্যানচেস্টারে যে কারণে খুশি নন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৬:২৯
Link Copied!

বিগত ২০২১ সালে ক্লাব ও দেশের হয়ে তেমন বড় কোনো অর্জন করতে না পারলেও বছরব্যাপী আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগত অর্জন ছিল কিছু। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৭ গোল। ৩৬ বছর বয়সী কোনো ফুটবলারের জন্য যা অবিশ্বাস্য বলতে হবে।

এই বছর রোনালদো সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসায়। এই ক্লাবটিতেই রোনালদোর বিশ্বসেরা হয়ে ওঠা। ২০০৮ সালে প্রথমবারের মতো জিতেছিলেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার। এরপরের গল্পটুকু সবার জানা। কিন্তু ম্যানচেস্টারে ফিরে এলেও ঠিক খুশি নন পর্তুগিজ অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে সেটাই জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ফেসবুক পোস্টে লিখেন, ‘২০২১ সাল শেষ হয়ে এসেছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আমার ৪৭ গোল ছাড়া এই বছরটা সহজ ছিল না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুটি ভিন্ন ক্লাব এবং পাঁচ জন ভিন্ন কোচ। জাতীয় দলের হয়ে ইউরো কাপ এবং বিশ্বকাপ বাছাইপর্ব। জুভেন্টাসের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জয় এবং সিরি আ লিগের শীর্ষ স্কোরার হতে পেরে আমি গর্বিত। পর্তুগালের হয়ে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই বছর আমার অন্যতম অর্জন ছিল। এবং অবশ্যই, ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।’

‘কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডে যা অর্জন করেছি তা নিয়ে আমি খুশি নই। আমি নিশ্চিত কেউই খুশি নয়। আমরা জানি আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভালো খেলতে হবে এবং এখন যেভাবে শ্রম দিচ্ছি, তার চেয়েও বেশি দিতে হবে,’ যোগ করেন সিআরসেভেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত