‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ « বাংলাখবর প্রতিদিন

‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়েন্টে আক্রান্ত সৌরভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ১২:১৬
Link Copied!

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গাঙ্গুলি। চিকিৎসা নিয়ে তিনি গতকাল হাসপাতাল ছেড়েও গেছেন। তবে এবার তিনি নতুন এক দুঃসংবাদ পেলেন। জানা গেল করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনি।

সৌরভ করোনায় আক্রান্ত, এ খবর ছড়িয়ে পড়ার পরই ওমিক্রনে আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে আজ জানা গেছে, তিনি ওমিক্রনে আক্রান্ত নন। দুই দিন আগে যে নমুনা দেওয়া হয়েছিল তার, সেটা থেকেই জানা গেছে এ খবর।

ওমিক্রন যদি না-ই হয়, তাহলে কোন ধরনে আক্রান্ত সৌরভ? সে প্রশ্নেরও উত্তর মিলেছে। জানা গেছে ‘ডেল্টা প্লাস’ ধরনে আক্রান্ত তিনি।

বিজ্ঞাপন

হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গাঙ্গুলির যে নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য, তা ডেল্টা প্লাস ধরনে পজিটিভ প্রমাণিত হয়েছে। আমরা সে হিসেবেই তার চিকিৎসা করছি এখন।’

শুক্রবার ওমিক্রন নেগেটিভ ফলাফল আসায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল সৌরভকে। এখন ডেল্টা প্লাসে পজিটিভ হওয়ার পর তাকে ১৫ দিন থাকতে হবে হোম আইসোলেশনে। জানিয়েছেন হাসপাতালের সেই কর্মকর্তা।

৪৯ বছর বয়সী বিসিসিআই সভাপতিকে গত সোমবার উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও তাকে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত