ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক-মোস্তাফিজ « বাংলাখবর প্রতিদিন

ক্রিকইনফোর বর্ষসেরা একাদশে সাকিব-মুশফিক-মোস্তাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২২ | ৯:১৯
Link Copied!

সদ্য শেষ হওয়া বছরে মাঠের ক্রিকেটে যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তাদের নিয়ে একাদশ সাজিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

ক্রিকইনফোর বর্ষসেরা সেই একাদশের টেস্ট দলে সুযোগ হয়নি বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের। টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

তবে ওয়ানডে একাদশে ঠিকই স্থান করে নিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে আছেন জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

তবে ক্রিকইনফোর ওয়ানডের বর্ষসেরা একাদশে নেই ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার।

পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া বাবর আজমকে অধিনায়ক করে ওয়ানডে ও টি-টোয়েন্টির একাদশ সাজিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকইনফোর ওয়ানডেতে বর্ষসেরা একাদশ: পল স্টারলিং, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), রিভি ভেন দার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়ানেন্দু হাসারঙ্গা, সিমি সিং, জশ লিটল, দুস্মন্ত চামিরা ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

ক্রিকইনফোর টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, গ্লেন ফিলিপস, ওয়ানেন্দু হাসারঙ্গা, হার্সেল প্যাটেল, রশিদ খান, মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রিদি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত