আশরাফুলকে নিয়ে নান্নুর বিতর্কিত মন্তব্য, যা বলছে বিসিবি « বাংলাখবর প্রতিদিন

আশরাফুলকে নিয়ে নান্নুর বিতর্কিত মন্তব্য, যা বলছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২২ | ৮:৫৫
Link Copied!

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে প্রকাশ্যে দেশদ্রোহী ও ফিক্সার বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

ক্রিকেট বোর্ডে কর্মরত এই কর্তার মেজাজ হারিয়ে দেওয়া এমন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ হন আশরাফুল। নান্নুর এহেন আচরণ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নান্নু আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যায়িত করেন। এ নিয়ে অভিমান প্রকাশ করে ফেসবুক লাইভে নান্নুর বিরুদ্ধে অভিযোগ জানান আশরাফুল।

সোমবার এ বিষয়ে পরিচালক জালাল ইউনুস বলেন, যেহেতু আশরাফুল বর্তমান খেলোয়াড় আর সাবেক একজন অধিনায়ক, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। আমরা এটা নিয়েও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করব।

জালাল ইউনুস আরও বলেন, কারও ব্যাপারেই এভাবে আক্রমণ করা ঠিক না। আপনি একটা পদে আছেন বোর্ডে। ওই জায়গা থেকে এমন মন্তব্য না করাই ভালো ছিল। যেহেতু নির্বাচক কমিটি ক্রিকেট অপারেশন্সের অধীনে, আমি এটা নিয়ে আজকেও তাদের সাথে আলাপ করেছি। দেখা যাক। আমি এটা বোর্ড সভাপতির সাথে আলাপ করব।

বিজ্ঞাপন

সম্প্রতি আশরাফুল লাইভে দাবি করেছেন, নান্নুর কারণেই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না এবং ঘরোয়া লিগে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এমন এক প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, আমার মনে হয় না এমন কিছু হবে। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কেউ ভিকটিম হবে। যারা আসবে পারফরম্যান্সের জোরেই আসবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত