৫ জানুয়ারির কর্মসূচি ঘোষণা বিএনপির « বাংলাখবর প্রতিদিন

৫ জানুয়ারির কর্মসূচি ঘোষণা বিএনপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:০৬
Link Copied!

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বার্ষিকীতে কর্মসূচি দিয়েছে বিএনপি। দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে দলটি। এ উপলক্ষ্যে আগামীকাল ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবেন দলের নেতাকর্মীরা।

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

এ সময় রিজভী বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক চারবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখে হত্যার অপচেষ্টা করা হচ্ছে। আজও তিনি গুরুতর অসুস্থ। বর্তমান সময় সংকটময় ও সমস্যাদীর্ণ গণতন্ত্রের সময়। কিন্তু মানুষ আর বসে থাকছে না। ১৪৪ ধারা ভেঙে বেরিয়ে আসছে মানুষ।

তিনি বলেন, বিএনপি যেখানেই সমাবেশ দিচ্ছে, সেখানেই মানুষের ঢল নামছে। দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠছে মানুষ। আওয়ামী লীগ কখনই নিজেদের স্বার্থসর্বস্বতার ঊর্ধ্বে উঠতে পারে না।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছেন, বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে না সরকার। যদি সরকার বাধা দিত তা হলো বিএনপির জনসমাবেশে এত লোক এলো কীভাবে? ওবায়দুল কাদের সাহেবের কাছে প্রশ্ন— সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে অস্ত্রহাতে যারা হামলা করেছে, তারা কারা? গণমাধ্যমে খবর বেরিয়েছে এরা সবাই যুবলীগের কর্মী। এরা তো সবাই যুবলীগের কর্মী। তারা এখনও ধরা পড়ছে না কেন? পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গুলি করে অনেককে আহত করেছে, এরা কারা? গাজীপুরের সমাবেশে বাধা দেওয়া হয়েছিল কেন? বাগেরহাটে ছাত্রদলের সমাবেশে বাধা দিয়েছিল কেন? কক্সবাজার, নওগাঁ ও ফেনীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে কেন? হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ শত শত নেতাকর্মীর ওপর গুলি করল কেন? শান্তিপূর্ণ সমাবেশ করার অপরাধে বিভিন্ন জেলায় হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হচ্ছে কেন? নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে কেন?

বিজ্ঞাপন

তিনি বলেন, ওবায়দুল কাদেরের কাছে এসব প্রশ্নের জবাব চাচ্ছি। ক্ষমতাসীনদের হরেক কিসিমের প্রতারকরা জনগণকে ক্রমাগত প্রতারণা করে চলছে। আমি কাদের সাহেবকে পরিষ্কার বলে দিতে চাই— কর্তৃত্ববাদী হিংস্র শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ কঠিন সংগ্রামে অঙ্গীকারবদ্ধ। ভোটার বিহীন সরকারের দিন শেষ। ভোট ডাকাতির দিন শেষ। বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে গেছে। বিশ্ববিবেক জেগে উঠছে। যেভাবে অবরুদ্ধের খবর আসছে তাতে অনেক মন্ত্রী, এমপি ও আমলাদের মতো পালানোর রাস্তাও তাদের খোলা নেই। গণতন্ত্রের জয় অবশ্যম্ভাবী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত