‘যে কৌশলে খেলছি, এখন পর্যন্ত সফল’ « বাংলাখবর প্রতিদিন

‘যে কৌশলে খেলছি, এখন পর্যন্ত সফল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:১১
Link Copied!

নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে প্রত্যাশার চেয়েও ভালো খেলছে তারুণ্য নির্ভর বাংলাদেশ দলটি।

স্বাগতিক নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট করে চার ফিফটিতে ৪৫৮ রান করে বাংলাদেশ। ১৩০ রানের লিড নেওয়ার পর বোলিংয়েও দুর্দান্ত টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানের লিড নিতেই প্রথম সারির ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। চতুর্থ দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রান।

বিজ্ঞাপন

৩৭ ও ৬ রানে অপরাজিত আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ও রাচিন রবিন্দ্র। বুধবার শেষে দিনে স্বীকৃত এই দুই ব্যাটসম্যানের পাশাপাশি টেলেন্ডার ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরাতে পারলে জয়ের সুযোগ থাকছে টাইগারদের।

মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেন, কাল একেবারেই নতুন দিন। উইকেট খুব একটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। আমাদের চেষ্টা থাকবে যত কম রানে ওদের অলআউট করা যায়। রান তাড়া করা যে খুব সহজ হবে তা না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে। আমরা সবাই শান্ত আছি। আমরা যে কৌশলে খেলছি, তাতে এখন পর্যন্ত সফল। এখন চেষ্টা করব সেটা ধরে রাখতে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত