এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশেই হবে: পাপন « বাংলাখবর প্রতিদিন

এশিয়া কাপ শ্রীলঙ্কায় না হলে বাংলাদেশেই হবে: পাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১১:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১১:১৩
Link Copied!

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব-অসম্ভবের দোলাচলে পড়ে গেছে। দেশটিতে চলমান বিক্ষোভের কারণে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে দেশটিতে। যার প্রভাব পড়েছে দেশটির ক্রিকেট বোর্ডেও। ফলে শেষ পর্যন্ত যদি দ্বীপরাষ্ট্রটিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব না হয়, তবে বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। শুক্রবার (২০ মে) শেখ জামাল ক্রিকেট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এশিয়া কাপ নিয়ে এমন তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এশিয়া কাপ নিয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, সময়ই বলে দেবে এশিয়া কাপ কোথায় হবে। যদি এটার আয়োজক পরিবর্তন হয়, তবে অবশ্যই প্রথম পছন্দ হবে বাংলাদেশ। যদি ওরা (শ্রীলঙ্কান ক্রিকেট) মনে করে ওরা পারবে না, তাহলে এটা বাংলাদেশেই হবে। তবে এই মুহূর্তে এশিয়া কাপ নিয়ে প্রশ্ন করাটা পছন্দ নয় নাজমুল হাসানের। বিসিবি বস আরও যোগ করেন, এটা এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা। তাদের অবস্থা খারাপ, তাদের বোর্ডও ভালো অবস্থায় নাই। তবে এই সময়ে এই প্রশ্ন করার মানে নেই। এটা নিয়ে কথা বলা আমাদের এখন উচিত হবে না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত