ভারতের ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক « বাংলাখবর প্রতিদিন

ভারতের ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১১:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১১:৪৮
Link Copied!

আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ভরা গ্যালারিতেই অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই বছর ধরে করোনার কারণে মাঠে দর্শক প্রবেশে বিধি-নিষেধ ছিল। এবার বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয়েছে, শতভাগ দর্শক মাঠে ঢোকার অনুমতি দেয়া হবে। ভারতের মাটিতে চলমান আইপিএলের পঞ্চদশ আসরে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পায়। তবে প্লে-অফে শতভাগ দর্শক থাকবে। তাই আন্তর্জাতিক ক্রিকেটেও পরিপূর্ণ গ্যালারি চায় বিসিসিআই। আগামী ৯ মার্চ থেকে ভারতে মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ থেকেই গ্যালারিতে ঠাসা থাকবে দর্শক। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে শতভাগ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। ‘ ৯ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে- দিল্লি, কটক, বিশাখাপত্তনম, রাজকোট এবং বেঙ্গালুরুতে। সিরিজের শেষ ১৯ জুন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত