রাজধানীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

রাজধানীতে বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২৬
Link Copied!

নাশকতার মামলায় রাজধানী পল্লবীতে বিএনপির দুই নেতা এবং শাহ আলী থানা ছাত্রদল সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মিরন হোসেন, শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি রায়হান ইসলাম। বাকি দুইজন বিএনপি কর্মীর নাম জানা যায়নি।

বিজ্ঞাপন

রায়হানের বাবা বলেন, আমার ছেলেকে তার বোনের বিয়ের গায়েহলুদের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, পল্লবী থানার দুটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের রিমান্ড চাওয়া হয়নি। তাদেরকে আদালতে তুললে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত