জনগণ সঙ্গে থাকলে কোন কিছুই অসাধ্য না: স্বরাষ্ট্রমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

জনগণ সঙ্গে থাকলে কোন কিছুই অসাধ্য না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৫:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ৫:০০
Link Copied!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বাল্যবিবাহ, ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না।”

জঙ্গি ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ‘সফলতার’ কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ সঙ্গে থাকলে কোনকিছুই আর বাধা হতে পারে না।

শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখার পাশাপাশি কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ সদস্যদের সোচ্চার হতে হবে।

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২।

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি মিন্টো রোড ডিএমপি হেডকোয়ার্টার থেকে বেইলি রোড ঘুরে রাজারবাগ পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

র‍্যালি শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কারণে পুলিশ ও জনগণ যৌথ উদ্যোগে নিজ নিজ এলাকার ছোটখাটো সমস্যা সমাধান করতে পারছে।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত