নাটোরে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

নাটোরে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:০৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:০৯
Link Copied!
নাটোরে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ৩য় ধাাপের রঙিন সেমি পাকা ঘর বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে। ভূমিহীনদের নামে বরাদ্দকৃত ঘর সচ্ছল পরিবারের সদস্যদের টাকার বিনিময়ে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুবিধা বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীন পরিবারের সদস্যরা। সচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ঘর দেওয়ার কারণে বারাদ্দকৃত ঘরে বসবাস করছেন না তারা বলে দাবি করেন ভূমিহীন পরিবারের সদস্যরা।

এছাড়া ৪০ দিনের কর্মসূচি,ঘাট ইজারাতে অনিয়ম, জন্ম ও ওয়ারিশ সনদ সহ ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন ওই ইউপি চেয়ারম্যান বলে অভিযোগ তুলেছেন একই ইউনিয়নের ইউপি সদস্যরা।

সরজমিনে, আশ্রয়ন প্রকল্পের উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে ৮ টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ঘরে ৫ টিতে ও ভাটপাড়া গ্রামের ১০টির মধ্যে ৮ টিতে তালা বন্ধ অবস্থায় দেখা গেছে। বঞ্চিত ক শ্রেণীর ভূমিহীনরা ঘর বরাদ্দ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। এবং তদন্ত সাপেক্ষে ক শ্রেণীর সঠিক ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এবিষয়ে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বক্তব্য নিতে গেলে সে বক্তব্য না দিয়ে মোটরসাইকেল যোগে চলে যায়।পরে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, অফিস ৩টা পর্যন্ত। এজন্য বাড়ীতে চলে এসেছি। কোন বিষয়ে কথা বলতে চাই না বলে জানান তিনি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত