গাড়িবহরে হামলার অভিযোগ ইশরাকের « বাংলাখবর প্রতিদিন

গাড়িবহরে হামলার অভিযোগ ইশরাকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ২:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ২:২৯
Link Copied!
গাড়িবহরে হামলার অভিযোগ ইশরাকের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশালে সমাবেশে যাওয়ার পথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকালে বরিশালের কাছাকাছি গৌরনদীর মাহিরা বাজারে পৌঁছালে সেখানে হামলা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে ইশরাক হোসেন জানান, তিনি সকালে ঢাকা থেকে একটি গাড়িবহর নিয়ে বরিশালে বিএনপির সমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বাধার শিকার হয় তার গাড়িবহরটি।
তিনি আরও বলেন, বহরটি মাহিরা বাজারে পৌঁছালে হামলা চালিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তার কোনো ক্ষতি হয়নি।
আহতরা হলেন- ঢাকা দক্ষিণ বিএনপির ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহিদুল হক সহিদ, একই ওয়ার্ডের বিএনপি নেতা মামুন ভূঁইয়া, রকি, মো. রাসেল, মো. বাবুল ও খোকন, ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইমরান, ৪২ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব মাসুদ রানা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রকি ও আল আমিন।

ইশরাক হোসেন বলেন, আমাদের সমাবেশগুলোতে সাধারণ মানুষের অংশগ্রহণ সরকারকে ভীত করেছে। জোয়ার আটকাতে না পেরে সমাবেশস্থলে যাওয়ার পথে পথে স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ এবং ছাত্রলীগ দিয়ে বাধার সৃষ্টি করছে। কাপুরুষের মতো রাতের আঁধারে গাড়িবহরে চোরাগোপ্তা হামলা করে পালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চারের অপচেষ্টা করছে। কিন্তু আমরা দমে যাবার পাত্র নই। সব বাধা মোকাবিলা করে ঠিকই সমাবেশস্থলে এগিয়ে যাচ্ছি।

যত হামলায় করুক না কেন, কোনো বাধাই এবার বিএনপি নেতাকর্মীদের দমাতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

এদিকে হামলার বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনে বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই।’

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত