মৌলভীবাজারে শতাধিক দোকান অল্পের জন্য রক্ষা পেল « বাংলাখবর প্রতিদিন

মৌলভীবাজারে শতাধিক দোকান অল্পের জন্য রক্ষা পেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৬:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২২ | ৬:৫৬
Link Copied!
মৌলভীবাজারে শতাধিক দোকান অল্পের জন্য রক্ষা পেল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী পয়েন্টর শতাধিক দোকান ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেয়েছে ।
শনিবার ০৫ নভেম্বর ২০২২ইং, সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার সময় শহরের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে কালাম সু স্টোর নামে একটি জোতার দোকানে আগুন লাগে। খবর পেয়ে শহরের ব্যবসায়ী ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা হয়েছে শতাধিক দোকান। ব্যবসার কেন্দ্রস্থল শহরের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে সারি সারি দোকান।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিশু তালুকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি। তাৎক্ষণিক না গেলে হয়তো বড় ট্রাজেডি ঘটে যেত।
প্রসঙ্গত, ২০২০ সালে মৌলভীবাজারের সেন্ট্রাল রোডে পিংকি সু স্টোর নামে আরেকটি জুতার দোকানে আগুন লেগেছিল। এই ঘটনায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণে আসা অতিথিসহ ৫জন নিহত হয়েছিলেন। এ ঘটনায় গোটা শহর শোকে স্তব্ধ হয়ে যায়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত