লক্ষ্মীপু‌রে প্রাথ‌মিক শিক্ষার্থী‌দের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্র‌শিক্ষ‌নের উ‌দ্ধোধন « বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপু‌রে প্রাথ‌মিক শিক্ষার্থী‌দের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট প্র‌শিক্ষ‌নের উ‌দ্ধোধন

মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, স্টাফ রি‌পোর্টার,লক্ষ্মীপুর
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪২
মোঃ হাছান আহমাদ ভূঁইয়া, স্টাফ রি‌পোর্টার,লক্ষ্মীপুর
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪২
Link Copied!
শিক্ষার্থীদের মার্শাল আর্ট শেখানো হচ্ছে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ১২১ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শিখতে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষা নিশ্চিত করতে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শিখতে মার্শাল আর্ট প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মার্শাল আর্ট একাডেমির সহোযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।

বিজ্ঞাপন

এ সময় সভাপতির বক্তব্যে অঞ্জন দাশ বলেন, ‘স্কুল পর্যায়ের ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প নেই। এটি ছাত্রীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টেল বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলা করে নিজেকে রক্ষা করতে পারবে, বখাটেদের হাত থেকে শিশুদের বাঁচা, শারীরিক-মানসিক গঠন সব দিক দিয়েই এই মার্শাল আর্ট শেখা ভালো, “ঘর থেকে বের হলে রাস্থায় ইভটিজিংসহ শ্লীলতাহানির শিকার হতে হয় মেয়েদের। এমন অসহায় অবস্থায় সেল্ফ ডিফেন্স রপ্ত থাকলে নিজের কাজে লাগে। নিজেকে বাঁচানো সহজ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মইনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল করে দেখান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত