রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান « বাংলাখবর প্রতিদিন

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ১২:০১
নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ১২:০১
Link Copied!
উচ্ছেদ অভিযান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গড়েউঠা অবৈধ দোকানপাট, প্রাইভেটকার, সিনজি, ইজিবাইক ও বাসস্ট্যান্ডসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুলতা গাউছিয়া ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট চটপটি হালিম ও অনান্য খাবারের দোকান উচ্ছেদ করে ১ কিলোমিটার সড়ক উদ্ধার করা হয়। মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে, সিএনজি, প্রাইভেটকার, বাস, ট্রাককে জরিমানা করা হয়।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈম বলেন, ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনই অবৈধ দোকান পাট বসিয়ে দখলে নিয়েছে হকাররা। এতে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই আজ দশম দিনের অভিযানে ভূলতা ঢাকা – সিলেট মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণ দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।###

তাং ২৯-০৮-২০২৩ইং

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত