এইচএসসি পরীক্ষা কারণে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯শে নভেম্বর « বাংলাখবর প্রতিদিন

এইচএসসি পরীক্ষা কারণে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯শে নভেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:৩১
Link Copied!
এইচএসসি পরীক্ষা কারণে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ১৯শে নভেম্বর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে এইচএসসি পরীক্ষা কারণে একদিন এগিয়ে ২০শে নভেম্বরের পরিবর্তে ১৯শে নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত দিনে এইচএসসি পরীক্ষা থাকায় সমাবেশের তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে।
বিভিন্ন দাবিতে সারা দেশে বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। আগামী ২০ নভেম্বর সিলেটে দলটির গণসমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে ওই তারিখে গণসমাবেশ হবে না। এই গণসমাবেশ বিএনপি করবে ১৯ নভেম্বর।
এইচএসসি পরীক্ষা কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশের জারিকৃত একটি গণবিজ্ঞপ্তির কারণে, দলটি সিনিয়র নেতারা পরামর্শ করে তারিখ পরিবর্তন করেছেন।
রবিবার দুপুরে নগরীর দক্ষিণ দরগাহ গেটস্থ একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
সেখানেই গণসমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি জানান, বিএনপি ১৯ নভেম্বর গণসমাবেশ করবে।
বিএনপি সূত্রে জানা যায়, দলীয় চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রামে, ময়মনসিংহে, খুলনা এবং গতকাল বরিশালে গণসমাবেশ করেছে দলটি।
সিলেটে বিএনপির গণসমাবেশ ২০ নভেম্বর করার জন্য তারিখ নির্ধারণ করা হয়। এ জন্য নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদ্রাসা মাঠকে বেছে নিয়েছে দলটি। সমাবেশের অনুমতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও সিলেট সিটি করপোরেশনের অনুমতি চেয়েছে বিএনপি। এ ছাড়া নিরাপত্তার জন্য পুলিশকে অবহিতকরণ চিঠিও দেওয়া হয়েছে।
এদিকে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষার কারণে গত শুক্রবার গণবিজ্ঞপ্তি দিয়ে সিলেট মহানগর পুলিশ জানায়, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ করা যাবে না।
আলিয়া মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্র রয়েছে। ফলে পুলিশের গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বিএনপির গণসমাবেশ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। এবার তারিখ বদলে একদিন আগেই হবে দলটির গণসমাবেশ।
আজ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত