রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৪:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৪:৩৫
Link Copied!
রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন আরএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মো: হাসিবুর রহমান (২৬)। সে রাজশাহীর রাজপাড়া থানার নতুন বিলসিমলার মৃত নজরুল ইসলামের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৬ নভেম্বর রাতে রাজশাহী গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলএর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল, এসআই মো: মিজানুর রহমান সরকার ও তার টিম রাজশাহী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় ১ জন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ৯ টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মো: হাসিবুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত