কুষ্টিয়ায় জুয়া খেলতে বাধা দেওয়ায় ফুফুকে হত্যা « বাংলাখবর প্রতিদিন

কুষ্টিয়ায় জুয়া খেলতে বাধা দেওয়ায় ফুফুকে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১২:১৩
Link Copied!
জুয়া খেলতে বাধা দেওয়ায় ফুফুকে হত্যা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুষ্টিয়ায় স্কুলশিক্ষক রোকসানা খানম (৫২) হত্যার ঘটনায় তার ভাতিজা নওরোজ কবির নিশাতকে (১৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ নভেম্বর) রাত ১২টার দিকে নিশাতকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ বাসার দ্বিতীয় তলায় শয়ন কক্ষ থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করে।

নিহত রোকসানা খানম (৫২) কুষ্টিয়া শহরের হাউজিং স্টেটে ডি ব্লকের ২৮৫নং বাসার দ্বিতীয় তলায় একা থাকতেন। তিনি কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। স্বামী মোস্তাফিজুর রহমান যশোর চৌগাছা উপজেলা এলজিইডি অফিসের হিসাবরক্ষক হিসাবে কর্মরত থাকায় তিনি যশোর থাকতেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহত রোকশানা খানমের ভাই মৃত এ কে এম নূরে আসলামের ছেলে নওরোজ কবির নিশাত (১৯)। তারা শিক্ষিকা যে ভবনে থাকতেন সেই একই ভবনের ৬ষ্ঠ তলায় থাকতেন। নিঃসন্তান হওয়ায় নিশাতকে রোকশানা নিজের ছেলের মতো করে লালন-পালন করতেন।

বিজ্ঞাপন

নিহতের স্বামী জানান, ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। তবে তাদের কোনো সন্তান নেই। তারপরেও পারিবারিক কোনো কলোহ কিংবা মনোমালিন্য ছিল না। চাকরির কারণে রোকসানা কুষ্টিয়ায় থাকত ও আমি যশোর থাকতাম। রোববার তার সঙ্গে আমার কথা হয় যে, সোমবার সকালে সে বিদ্যালয়ের কাজে যশোর শিক্ষা বোর্ডে যাবে।

তিনি আরও জানান, আমি সোমবার সকাল ৯টার দিকে ফোন দিলে সে ফোন রিসিভ করেনি। পরে ভাতিজা নওরোজ কবির নিশাত আমাকে ফোন দিয়ে বলে ফুপুর রুম ভেতর থেকে আটকানো এবং ডাকলে কোনো সাড়া দিচ্ছে না। তারপর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখে রোকসানা বিছানার ওপরে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, নিশাতের অনলাইন বেটিং জুয়ায় আসক্তি আছে। এ কারণে তিনি ফুফুর কাছ থেকে প্রায়ই টাকা নিতেন। ফুফু তাকে যে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, সেটাও বিক্রি করে জুয়া খেলেছেন। জুয়া নিয়ে বকাবকি করায় নিশাত তার ফুফুকে হত্যার সিদ্ধান্ত নেন। পরে রোববার সন্ধ্যায় রোকসানা বাড়ির ছাদে উঠলে সেই সুযোগে একটি রুমে ঢুকে আত্মগোপন করেন নিশাত। ফুফু ঘুমিয়ে পড়লে রোববার রাত দেড়টার দিকে মাথায় আঘাত করে হত্যা করে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা নিশাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত শিল ওই বাসার ফিফ্ট ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। নিশাত মাদকাসক্ত এবং অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিল।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত