বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ « বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ২:৪৫
Link Copied!
বিশ্বকাপের স্টেডিয়ামে আর্জেন্টিনার ৬ হাজার সমর্থক নিষিদ্ধ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেছে। আর মাত্র ১১ দিন পরেই মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই প্রতিযোগিতা। এজন্য গোটা বিশ্ব থেকে সমর্থকরাও নিজেদের প্রস্তুত করছেন। এরই মধ্যে কেউ কেউ কাতারে পা রেখেছেন, আবার অনেকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ দিয়েছে কাতারের বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করেছে কাতার, যাদের বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বুয়েনস এইরেস শহরের সরকার প্রশাসন এই তালিকার কথা জানায়। এর বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।’ এদের নিষিদ্ধ করার কারণটিও ব্যাখ্যা করেছেন ডি’আলেসান্দ্রো। তিনি বলেন, ‘বারাস’ (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যারা হিংস্র কাজে যোগ দেন এবং ত্রাপিতোজের (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। যেসব সন্তান (বিচ্ছেদ ঘটা মা–বাবার) নিজের খরচ মেটাতে পারেন না, তারাও আছেন এই তালিকায়।’ কাতারে বিশ্বকাপ চলাকালে সমর্থকরা কড়া নিরাপত্তায় থাকবে। এজন্য বিভিন্ন দেশের পুলিশ থেকে শুরু করে সামরিক বাহিনী কাতারের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কাজ করবে। এদিকে গত জুন মাসে কাতার দূতাবাসের সঙ্গে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে। যেন বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকরা স্টেডিয়ামে ঢুকতে না পারেন। ডি’আলেসান্দ্রো আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকা থেকে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত