১০ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত « বাংলাখবর প্রতিদিন

১০ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৩৫
Link Copied!
আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, ১০ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনা এড়াতে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আগামী ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এই দিনটিতে যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আগে থেকেই গোয়েন্দা নজরদারি শুরু করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিকুল পরিস্থিতি এড়াতে অতীতের রাজনৈতিক সহিংসতার অভিযোগে করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে পুলিশকে বলা হয়েছে। একইসঙ্গে ২০১৪ সালের জাতীয় নির্বাচন ঠেকানোর জন্য সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং স্থগিত মামলা সচলের নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। যেসব মামলা উচ্চ আদালতের নির্দেশে বা অন্য কোনও কারণে স্থগিত রয়েছে সেগুলো সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্র বলছে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ানো হয়েছে নজরদারি। কোনও গুজব ছড়িয়ে অস্থিতিশীল করতে কেউ যেন সুযোগ না পায় সে জন্য সাইবার মনিটরিং আরও বাড়ানো হয়েছে। থানাগুলোকে পেট্রোলিং বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি মানজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নজরদারি বাড়ানো হয়েছে। অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রসঙ্গত, গত শনিবার (৬ নভেম্বর) রাজধানীতে এক আলোচনায় বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান বলেছিলেন, এই বাংলাদেশ চলবে না, এই বাংলাদেশ চলবে আগামী ১০ ডিসেম্বরের পরে চলবে খালেদা জিয়ার কথায় ও দেশনায়ক তারেক রহমানের কথায়। এর বাইরে কোনো দেশ চলবে না কারও কথায়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত