বিএনপির ৫ বছরে ৫ দিনও ঘরে থাকতে পারিনি : কাদের « বাংলাখবর প্রতিদিন

বিএনপির ৫ বছরে ৫ দিনও ঘরে থাকতে পারিনি : কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:০৪
Link Copied!
বিএনপির ৫ বছরে ৫ দিনও ঘরে থাকতে পারিনি : কাদের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর নির্যাতনের ইতিহাস তুলে ধরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাঁচ বছরে আমি পাঁচদিনও ঘরে থাকতে পারিনি। আমাদের প্রত্যেক নেতাকে বেধড়ক পেটানো হয়েছে। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে সব নেতা ঘরে থাকেন। অথচ তখন আমরা একটা লোকও ঘরে থাকতে পারিনি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আদালত জাদুঘরে পাঠিয়েছে। সেই তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপি লাফালাফি-বাড়াবাড়ি করছে। তারা না কি আগামী ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবে। তার মানে লাঠিসোটা নিয়ে নামবে। এসব বাড়াবাড়ির বিরুদ্ধে খেলা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সারা দুনিয়ার মানুষ দুর্ভোগে আছে। এরজন্য কি আমরা দায়ী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার সাফার করছি আমরা গরিব দেশগুলো। পৃথিবীর অন্য দেশে এজন্য কেউ সরকারকে দায়ী করছে না। সোমালিয়ায় দুর্ভিক্ষে প্রতি ৩৬ সেকেন্ডে একজন মারা যাচ্ছে। সেখানে কেউ সরকার পতনের দাবি করেনি।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে সবচেয়ে জননন্দিত সরকার। ৭৫ পরবর্তীকালে শেখ হাসিনা সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী। তিনি করোনা মোকাবিলা করেছেন, বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন। যা উন্নত দেশও দিতে পারেনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত