উজিরপুরে আওয়ামীলীগ নেতার শেষ সম্বল ভিটেমাটি দখলের পাঁয়তারা « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে আওয়ামীলীগ নেতার শেষ সম্বল ভিটেমাটি দখলের পাঁয়তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৬:৩৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৬:৩৭
Link Copied!
উজিরপুরে আওয়ামীলীগ নেতার শেষ সম্বল ভিটেমাটি দখলের পাঁয়তারা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জালাল গাজীর শেষ সম্বল ভিটেমাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। জালাল গাজী সানুহার গ্ৰামের মৃত আব্দুস ছত্তার গাজীর ছেলে। সাংবাদিকদের ভুক্তভোগী জালাল গাজী জানান ওই এলাকার মৃত আঃ রহিম হাওলাদারের ছেলে প্রভাবশালী ভূমিদস্যু মোঃ ইকবাল হোসেন হাওলাদার তার শত বছরের ভোগদখলীয় পৈত্রিক ও দলিলকৃত বসতবাড়ি, ভিটেমাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে। ইকবাল হোসেনের উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ। এলাকার বিভিন্ন জনকে মামলায় জড়িয়ে হয়রানি করছে। তিনি আরো বলেন ৮১ নং সানুহার মৌজায় ২৬৮ নং খতিয়ানের ৯৪৪,৯৪৫ নং দাগে মোট ৮৪ শতাংশ জমি। এরমধ্যে ৩২ শতাংশ জমি তাদের পৈত্রিক ও দলিলকৃত জমি শত বছরের ভোগদখলীয় সম্পত্তিতে বসতবাড়ি ও গাছের বাগান করে ভোগদখল করে আসছি। কিছুদিন পূর্বে প্রভাবশালী ইকবাল হোসেন জোর পূর্বক সাইনবোর্ড লাগিয়ে দখলের পাঁয়তারা চালায়। তবে স্হানীয়দের চাপের মুখে সাইনবোর্ড সড়িয়ে ফেলেছে। কিন্তু আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। বর্তমানে হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি। প্রভাবশালীদের কবল থেকে বসতবাড়ি ও ভিটেমাটি দখল মুক্ত রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল হোসেন জানান দাদীর ওয়ারিশ হিসেবে আমাদের প্রাপ্ত সাড়ে ৪ শতাংশ জমি অনত্র বিক্রি করা হবে বলে সাইনবোর্ড লাগিয়ে ছিলাম। আমি অন্যায় ভাবে কারো জমি দখলের পাঁয়তারা চালাইনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত