‘প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, এখন থেকে নতুন ঘরে থাকমু’ « বাংলাখবর প্রতিদিন

‘প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, এখন থেকে নতুন ঘরে থাকমু’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১০:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ১০:৩০
Link Copied!

ষাটোর্ধ্ব বয়সের বৃদ্ধা নবীজান বেগম। কানে ভালো শুনতে পান না, চোখেও তেমন দেখতে পান না। জীবনে চলার পথে লাঠিই তার একমাত্র ভরসা। শহরের এক গাড়ির গ্যারেজের কোনায় জরাজীর্ণ অবস্থায় বসবাস করতেন তিনি।

নবীজানের স্বামী হায়দার আলী অনেক আগেই না ফেরার দেশে চলে গেছেন। স্বামীকে হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে চরম বিপদগ্রস্থ হয়ে পড়ে অসহায় পরিবারটি। সংসার চালাতে বাধ্য হয়ে বৃদ্ধা নবীজান বেছে নেন ভিক্ষাবৃত্তি। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে চলতো মা-মেয়ের সংসার। মেয়েকে এক দিনমজুর ছেলের সঙ্গে বিয়ে দেন তিনি। বিয়ের পর মেয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। মেয়েকে দেখার আশায় আজও বুক বেঁধে আছেন বৃদ্ধা নবীজান। সারাদিন লাঠিতে ভর করে শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে চলে তার একা জীবন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মাথা গোঁজার এক ঘরের আশায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সঙ্গে দেখা করতে আসেন নবীজান বেগম। তার কষ্টের কথা শুনে জেলা প্রশাসক নবীজানকে শাড়ি ও আর্থিক দেন। কিন্তু এসময় নবীজান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা আমি টাকা নিবো না, আমাকে মাথা গোজার একটি ঘর দেও। আমি টাকা-পয়সা চাই না, আমার থাকার কোনো ঘর নেই। আমাকে দেখার মতো কেউ নাই। এক মেয়ে ছিল, বিয়ের পর আমার খোঁজ নেয় না।’ এসময় জেলা প্রশাসক বৃদ্ধা নবীজানকে একটি ঘর দেওয়ার আশ্বাস করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এক ঘর নবীজানের জন্য ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

নবীজান বেগম বলেন, ‘আমার কোনো নিজের ঘর ছিল না। মানুষের গ্যারেজে থাকতাম। জেলা প্রশাসক স্যার আমাকে পাঁকা ঘর দিয়েছে। আমার আর মানুষের জায়গাহ থাকতে হবে না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে, এখন থেকে নতুন ঘরে থাকমু। আল্লাহ স্যারকে ভালো রাখুক।’

জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘বৃদ্ধা নবীজানকে দেখাশোনা করার মতো কোনো লোকজন নেই। তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্পের এক ঘর দেওয়ার চিন্তা করি। সেই প্রেক্ষিতে পরবর্তীতে তাকে আশ্রায়ণের একটি ঘর দেওয়া হয়েছে। এই ছিন্নমূল মানুষকে দেখার কেউ নেই, তার পাশে আমরা দাঁড়াতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘর দেওয়ার মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি যত দিন বেঁচে আছেন তার পাশে জেলা প্রশাসন রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত