দুমকিতে ইয়াবা কারবারি সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

দুমকিতে ইয়াবা কারবারি সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৪:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৪:০৫
Link Copied!
দুমকিতে ইয়াবা কারবারি সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকিতে দেড় হাজার(১৫০০) পিস ইয়াবাসহ মোঃ আজিজুর রহমান (৫৯) নামের এক সাবেক পুলিশ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ নভেম্বর) রাতে উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা জ্যামিতি বক্সের মধ্য থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজিজুর রহমান বর্তমানে পটুয়াখালী শহরের ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকায় বসবাস করেন । তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আজিজুর অবসর নেওয়া পুলিশ সদস্য।

স্থানীয় সূত্র জানায়, আজিজুর রহমান ২০১৫ সালে বরিশাল জেলা পুলিশে এএসআই পদে কর্মরত থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান। তখন থেকে পটুয়াখালী শহরের বাড়ি করে বসবাস করে আসছিলেন। এর আগে চট্টগ্রাম রেঞ্জের চাকরিরত অবস্থায় ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সিন্ডিকেটের এক সদস্য বর্তমানে ঝালকাঠিতে অবস্থান করছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর একেএম আজমুল হুদা জানান, আজিজুর ঝালকাঠি থেকে ইয়াবার চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের মধ্যে সরবরাহ করে আসছিলেন। তাকে দীর্ঘদিন নজরদারিতে রাখা হয়েছিল। এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত