সিংড়ার চলনবিলে সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন « বাংলাখবর প্রতিদিন

সিংড়ার চলনবিলে সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৪:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৪:১৬
Link Copied!
সিংড়ার চলনবিলে সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিংড়ার চলনবিলে অবৈধভাবে গড়ে তোলা সিসা তৈরির কারখানা বন্ধ করে দিল প্রশাসন। সোমবার বেলা ১২টায় চলনবিলের ডুবন্ত সড়কের সাতপুকুরিয়া ও ডাহিয়ায় মাঝে প্রভাবশালীদের গড়ে তোলা সিসা তৈরির কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার কেয়ারটেকার রাজশাহী বেলপুকুরিয়ার আলাউদ্দিনের ছেলে মো. আশিক (২৭) এর ৩০ হাজার টাকা অর্থদন্ড ও কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন নাটোর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম, থানার এসআই নুরে আলম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী কুরবান আলী প্রমূখ।
এদিকে মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের মাঝে প্রভাবশালীদের সিসা তৈরি কারখানা বন্ধ ঘোষণা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহ এলাকাবাসী।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। চলনবিলের কোথায় এধরণে ক্ষতিকর কারখানা আর কেহ যেন গড়ে তুলতে না পারে সেদিকে প্রশাসনের নজরদারি থাকবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত