কুড়িগ্রাম সদরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম সদরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:০৩
Link Copied!
কুড়িগ্রাম সদরে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ গোয়াইলপুরী কালির আলগাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গোয়াইলপুরী ও কালির আলগাবাসীর আয়োজনে গত সোমবার ১৪ নভেম্বর দুপুরে গোয়াইলপুরী বাজারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ গোয়াইলপুরী কালির আলগাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- কালু মোল্লা, আয়নাল হক, রায়হান মিয়া, রফিকুল ইসলাম মৃধা, জলিমুদ্দি, আব্দুর রশিদ, হাসেন আলী, আঃ কাদের, আক্তার হোসেন, এসরাফিল, মোছাঃ শাপলা বেওয়া, মোছাঃ শহরবানু, মোছাঃ লাকী বেগম, মোছাঃ মিনারা বেগম, মোছাঃ পারভীন বেগম ও শহিদ উদ্দিন প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন একজন নিরিহ সহজ সরল সাদা মনের মানুষ। সে কোন ধরনের অন্যায়ের সাথে যুক্ত নয়। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ করায় গোয়াইলপুরী ও কালির আলগাবাসীর নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী থানায় ষড়যন্ত্র ও হযরানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। কোন প্রকার তদন্ত ছাড়াই একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার লোকজন উক্ত মিথ্যা মামলায় আসামি হিসেবে ৩ জনকে গ্রেফতার করে নিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। মিথ্যা মামলাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত আসামীদের মুক্তির দাবী জানানো হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত