র‌্যাব-১২'র অভিযানে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানসহ ৫ মাদক কারবারী আটক « বাংলাখবর প্রতিদিন

র‌্যাব-১২’র অভিযানে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানসহ ৫ মাদক কারবারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:১১
Link Copied!
র‌্যাব-১২'র অভিযানে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানসহ ৫ মাদক কারবারী আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ১৪ নভে দুটি পৃথক অভিযানে রাত ০২:২৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর একটি চৌকষ যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের অনুমান ১০০ গজ পূর্ব দিকে জনৈক আঃ আজিজ ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হতে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা- মৃত আঃ করিম, সাং-গোবিন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ২। মোঃ সাইফুল ইসলাম @ সোহেল (৩০), পিতা-মোঃ সেলিম মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমিল্লা ৩। মোঃ রুবেল আহম্মেদ @ সেন্টু (৩২), পিতা- মোঃ হিরোন মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমিল্লা।
২। ১৪/১১/২০২২ ইং তারিখ রাত ০৩:০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর একটি চৌকষ যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের অনুমান ১০০ গজ পূর্ব দিকে জনৈক আঃ আজিজ ফিলিং স্টেশনের দক্ষিন পার্শ্বে মহাসড়কের পাকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হতে মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ ইকবাল হোসেন (২৩), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা ২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত