দমকল কর্মীরাই এখন দুঃসময়ের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

দমকল কর্মীরাই এখন দুঃসময়ের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ২:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ২:৪৯
Link Copied!
দমকল কর্মীরাই এখন দুঃসময়ের বন্ধু : স্বরাষ্ট্রমন্ত্রী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একসময় ‘দমকল’ কর্মী বলে যাদের অবহেলা করা হতো, সময়ের পরিক্রমায় আজ তারা ‘দুঃসময়ের বন্ধু’। সক্ষমতা বাড়ানোয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে জানমাল রক্ষার দায়িত্ব পালন করছেন। তাদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ একাডেমি প্রতিষ্ঠিত হলে এখানে একসঙ্গে ফায়ার সার্ভিসের এক হাজার সদস্যকে উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০৪টি ফায়ার স্টেশন পায়। বর্তমানে দেশে ফায়ার স্টেশনের সংখ্যা ৪৯১টি। আমরা দেশে ২৮৭টি ফায়ার স্টেশন স্থাপন করেছি। আশা করি আগামী অর্থবছরের মধ্যে আরও ৫২টি ফায়ার স্টেশন স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসে মাত্র ৬ হাজার ১৭৫ জন ফায়ার কর্মী পাই। বর্তমানে দেশে ফায়ার কর্মী রয়েছে ১৪ হাজার ৪৪৩ জন। প্রকল্পের কাজ শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১৬ হাজার।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত