গ্রেপ্তার হওয়া রেফারি সামলাবেন আর্জেন্টিনার ম্যাচ « বাংলাখবর প্রতিদিন

গ্রেপ্তার হওয়া রেফারি সামলাবেন আর্জেন্টিনার ম্যাচ

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৪:০১
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৪:০১
Link Copied!
গ্রেপ্তার হওয়া রেফারি সামলাবেন আর্জেন্টিনার ম্যাচ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নামছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে মাঠে মূল দায়িত্ব পালন করছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। যিনি কিনা এক সময় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন।

৪২ বছর বয়সী স্লাভকো দীর্ঘ ১২ বছর যাবত ফিফার অধীনে রেফারিংয়ে দায়িত্ব পালন করছেন। এই স্লোভেনিয়ান বছর দুয়েক আগে একটি ঘটনার জন্য আচমকা সংবাদমাধ্যমের প্রধান খবর হয়েছিলেন। ২০২০ সালে করোনা চলাকালীন ড্রাগ, অস্ত্র চোরাচালান এবং পতিতাবৃত্তি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছিলেন স্লাভকো।

বসনিয়ার বিয়েইনা শহরের একটি কেবিন থেকে সন্দেহের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তাকে যে কেবিন থেকে গ্রেপ্তার করা হয়, সেখানে কোকেন, অবৈধ অস্ত্রও পাওয়া গিয়েছিল। এছাড়াও সার্বিয়ান মডেল তিয়ানা মাকসিমোভিচের সঙ্গে তার যোগাযোগ ছিল বলেও অভিযোগ ছিল পুলিশের কাছে। তিয়ানার বিরুদ্ধে পতিতাবৃত্তি চক্র চালানোর অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

যদিও পরবর্তীতে এই রেফারির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিও পান এই রেফারি। মুক্তি পেয়ে এই রেফারি জানিয়েছিলেন, ‘আমাকে গ্রেপ্তার করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। তারা বুঝতে পারেন, এই চক্রের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। এরপর আমাকে ছেড়ে দেওয়া হয়। এটা আমার জীবনের সবচেয়ে বাজে সময় ছিল।’

স্লাভকো ভিনচিচ কেবল বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে ইউরোর বাছাইপর্বের ম্যাচেরও দায়িত্ব পালন করেছিলেন। এদিকে আর্জেন্টিনা ম্যাচে স্লাভকোর সঙ্গে সহযোগী রেফারি হিসেবে মাঠে থাকবেন আরও দুই স্লোভেনিয়ান। তারা হলেন যথাক্রমে টমাস ক্লানসিনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বে থাকবেন সেনেগালের মাগুয়েত্তে এনদিয়ায়ে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত