উলিপুরে চুরি হওয়া অটোরিস্কা সহ আটক ০১ « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে চুরি হওয়া অটোরিস্কা সহ আটক ০১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৬:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২২ | ৬:২০
Link Copied!
উলিপুরে চুরি হওয়া অটোরিস্কা সহ আটক ০১ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজখবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরাইকৃত অটোরিক্সাটি গুনাইগাছ মোড়স্থ ভাঙ্গারীর দোকানে বিক্রি করার সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ কুখ্যাত চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করেন।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত