বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২২ | ১২:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২২ | ১২:১০
Link Copied!
বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর পাঠানপড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যায়। এ সময় তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্য মামলায় গ্রেপ্তারী পরোয়ানার আসামী ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগে কোন সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার অভিযানের নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত