ওসি সিদ্দিকুরের নানা কর্মকান্ড ফাঁস - জামাত নেতার সংবর্ধনা গ্রহণ « বাংলাখবর প্রতিদিন

ওসি সিদ্দিকুরের নানা কর্মকান্ড ফাঁস – জামাত নেতার সংবর্ধনা গ্রহণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২২ | ১২:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২২ | ১২:২৩
Link Copied!
ওসি সিদ্দিকুরের নানা কর্মকান্ড ফাঁস - জামাত নেতার সংবর্ধনা গ্রহণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের নির্দেশে মাদকব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছে থানার কিছু অসাধু পুলিশ সদস্যরা। এই বিতর্কিত ওসির বিরুদ্ধে এর আগেও মাদক কারবারীদের মাদকদ্রব্যসহ আটক করে তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়া, চোরাই গরু বিক্রি করে দেয়া, হত্যা মামলাকে আত্মহত্য বলে চালিয়ে দেয়া, একাধিক নাশকতার বিচারাধীন মামলার আসামি ও সাবেক শিবির নেতাসহ জামায়াত নেতাদের দেওয়া সংবর্ধনা গ্রহণ করাসহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ নভেম্বর) এমনটি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউ রাজশাহী প্রেসক্লাব পেজে।

সেখানে জানান, কিছুদিন আগে এই ‘ওসির জন্য’ ঘুষ চেয়ে প্রত্যাহার হয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ওয়ারেশ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় এই ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তুলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন সাংবাদিকেরা।

বিজ্ঞাপন

এ ছাড়াও রাজপাড়ার মতো গুরুত্বপূর্ণ থানায় থাকার যোগ্য নন বলে তারা বলেন, এমন বিতর্কিত ওসির যোগ দেওয়ার কয়েক দিনের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেদিনই ওসিকে প্রত্যাহার করা উচিত ছিল বলে মনে করেন নিউ রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। কারণ হিসেবে জানান, তিনি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ। তাছাড়া এই সিদ্দিকুর রহমান আচার-ব্যবহার জানেন না বলেও প্রমান পেয়েছে রাজশাহীর সকল সাংবাদিকবৃন্দ।

তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, চাকুরী জীবনের আরো বিতর্কিত কর্মকান্ড নিয়ে বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে সাংবাদিকেরা অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ।

এই বিতর্কিত ওসির অপসারণ ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও এই ওসি রাজশাহীতে থাকলে সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানী হতে হবে বলেও সকল সাংবাদিক সমাজ জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত