আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল « বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২২ | ১২:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২২ | ১২:৪৭
Link Copied!
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগ অনেক পুরোনো রাজনৈতিক দল, কিন্তু ক্ষমতার থাকার লালসায় তারা এখন দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক? দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতারা মানুষের দুঃখ-কষ্ট দেখে না। তারা মালয়েশিয়া, কানাডা ও সিঙ্গাপুরের রঙিন জীবন দেখছেন। আওয়ামী লীগ সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দুর্ভিক্ষ হয়। এর অন্যতম কারণ দুর্নীতি ও লুটপাট।

জাতির জন্য আওয়ামী লীগ বোঝা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জনগণকে রক্ষা করতে দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের অর্জন নষ্ট করছে। তারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয় না।

তিনি বলেন, গায়েবি মামলা দেওয়া শুরু করেছে। একদিকে মামলা নিয়ে বিএনপিকে ব্যস্ত রাখার চেষ্টা, অন্যদিকে যেন সরকার তার কাজ করে যেতে পারে।

বিজ্ঞাপন

সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সমাবেশের স্থান দেয়নি। কোনো ঝামেলা না করে পল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত