
দশমিনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভোধন
ডেস্ক নিউজ
Link Copied!
দশমিনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আজ সকাল ১০ ঘটিকায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রদর্শনী ডিজিটাল উদ্ভাবনি মেলা উদ্ভোধন করেন দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও
প্রধান অতিথি জনাব মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী আবুল কালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তা সহ দশমিনা উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। উদ্ভোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দীন আল হেলাল মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে প্রদর্শন করেন।


