নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু « বাংলাখবর প্রতিদিন

নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১১:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১১:৫৭
Link Copied!
নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ অঞ্চলের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু, পায়রা বন্দর ও পায়রা তাপ বিদ্যুতকেন্দ্র করে দিয়েছেন শেখ হাসিনা। তাই কৃতজ্ঞতাস্বরূপ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নলছিটির সুবিদপুর বিজি ইউনিয়ন স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করেছেন। সারাদেশের রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মান করে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. গিয়াশ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে আমির হোসেন আমু ফলক উন্মেচন করে সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ একটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি সড়ক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত