উজিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভায় এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভায় এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস

নাসির শরীফ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:২৬
নাসির শরীফ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:২৬
Link Copied!
উজিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভায় এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ নভেম্বর বুধবার বিকেলে উজিরপুর মহিলা কলেজ মাঠে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল বাশার লিটন প্রমূখ।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ একটি সুসংগঠিত সংগঠন। প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন অত্যন্ত শক্তিশালী। আওয়ামীলীগকে ইচ্ছা করলেই কেউ ফেলে দিতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সভাশেষে সভাপতি পদে ৭জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রতিনিধি সভা উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দুপুর থেকে সভাস্হলে জড়ো হয় এবং একপর্যায়ে সভাস্হলে জনসমুদ্রে পরিনত হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত