লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:২৩
Link Copied!
লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরে পুলিশকে ইট-পাটকেল ছুড়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় সবুজ আহমেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মোসলেহ উদ্দিন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে শহরের বাজার ব্রিজ এলাকার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে তার নাম না থাকলেও তাকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবুজ জেলা ছাত্রদলের সহসভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার মৃত সুজায়েত উল্যার ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়েজ আহম্মেদের ছোট ভাই ও পেশায় ব্যবসায়ী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতঙ্ক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. আনিছুজ্জামানসহ ৩ জন আহত হন।

এ ঘটনায় এসআই আনিছুজ্জামান বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী বলেন, পুলিশের ওপর কোনো হামলা করা হয়নি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়েছে। এসব মামলা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মিছিলের নামে ছাত্রদলের নেতাকর্মীরা বাজারে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এতে তাদের অন্য স্থানে সরে যাওয়ার জন্য বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তখন আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়। ওই ঘটনায় সবুজও জড়িত রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে ৷

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত