ওবায়দুল কাদের বললেন- বিএনপি’র টাকার উৎস খোঁজা হচ্ছে ! « বাংলাখবর প্রতিদিন

ওবায়দুল কাদের বললেন- বিএনপি’র টাকার উৎস খোঁজা হচ্ছে !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:৫৮
Link Copied!
ওবায়দুল কাদের বললেন- বিএনপি’র টাকার উৎস খোঁজা হচ্ছে ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশের পেছনে বিএনপি যে টাকা ব্যয় করেছে তার উৎস খোঁজা হচ্ছে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাঁবু টানাচ্ছে বিএনপি, হান্ডি-পাতিল আনছে। কোথায় পাচ্ছে এই টাকা। তাদের এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।

বিজ্ঞাপন

ড. কামাল হোসেন বিএনপিকে সমাবেশের টাকা দিচ্ছে ইঙ্গিত করে তিনি বলেন, ড. কামাল হোসেন ট্যাক্স ফাঁকি দিয়েছেন, টাকা পাচার করেছেন। বাংলাদেশের রাজনীতির রহস্যময় পুরুষ এই কামাল হোসেন। সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।’

দীর্ঘ ৬ বছর পর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বিশেষ অতিথি রয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক।

বিজ্ঞাপন

সম্মেলন উপলক্ষে শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরীর সার্কিট হাউস মাঠে জড়ো হন আওয়ামী লীগের কর্মীসমর্থকরা। জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন তারা। দুপুরের মধ্যেই সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত